আমার ছিল
আমার ছিল খোলা আকাশ
আর ছিল অনেক আদর।
আমার ছিল এলো চুল আর
হালকা শীতে পাতলা চাদর।
আর ছিল অনেক আদর।
আমার ছিল এলো চুল আর
হালকা শীতে পাতলা চাদর।
আমার উঠান কিতকিত ছক ,
কুয়োয় দেখা নিজের মুখ।
আমার বিকেল পাঁচিল পেড়িয়ে
হাত-পা কাটা ,ধরপরে বুক।
কুয়োয় দেখা নিজের মুখ।
আমার বিকেল পাঁচিল পেড়িয়ে
হাত-পা কাটা ,ধরপরে বুক।
আমার প্রিয় তেঁতুল গুলো
পেনসিল বক্সে বন্দি হতো।
আমার শৈশব সরল ছিল
অনেকটা ঠিক সবার মতো।
পেনসিল বক্সে বন্দি হতো।
আমার শৈশব সরল ছিল
অনেকটা ঠিক সবার মতো।
আমার প্রিয় সবুজ জামা
পুতুল থেকে গাড়ির শৌখিন ;
মেলা মানেই কাকার সাথে
খেলনা কেনা ,রঙিন রঙিন।
পুতুল থেকে গাড়ির শৌখিন ;
মেলা মানেই কাকার সাথে
খেলনা কেনা ,রঙিন রঙিন।
আমার দূর্গা; নতুন জামা ;
হাতে পাওয়া পাঁচ-দশটা টাকা।
কত স্বপ্ন থাকতো চোখে
সপ্তমীতে পকেট ফাঁকা।
হাতে পাওয়া পাঁচ-দশটা টাকা।
কত স্বপ্ন থাকতো চোখে
সপ্তমীতে পকেট ফাঁকা।
সবার মাঝে মা-ও ছিল
আজও আছে,থাকবে সদাই ;
মা ছাড়া আবঝা শৈশব
ঝাপসা হবে জীবন বোধহয়।
আজও আছে,থাকবে সদাই ;
মা ছাড়া আবঝা শৈশব
ঝাপসা হবে জীবন বোধহয়।
আরো কত কিছু ছিল ;আছে
কিছু ;কিছু গেলো।
চোখ বুজলেই সামনে ভাসে
আমার শৈশব ,বড্ড ভালো।
কিছু ;কিছু গেলো।
চোখ বুজলেই সামনে ভাসে
আমার শৈশব ,বড্ড ভালো।

সামাজিক অনুসরন